• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    পুকুরে পাওয়া নবজাতকের পিতা-মাতার পরিচয় পাওয়া মিলল

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ২:৪৭:৫৫ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ

    কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউপির দহকুলা গ্রামের তেকোনা পাড়ার ডোবা থেকে উদ্ধারকৃত নবজাতকের পিতা-মাতার পরিচয় মিলেছে। ওই এলাকার প্রভাবশালী নিজাম মল্লিক নামে এক লম্পটের জোরপূর্বক লালসার শিকার হয়ে গর্ভধারণ এবং এই কন্যা সন্তান প্রসব করে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী।ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ওই ভুক্তভোগী স্কুল ছাত্রী নিজে ও তার পরিবার।

    এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগী ও তার পরিবারকে ক্রমাগত হুমকি-ধামকি ও টাকার বান্ডিল নিয়ে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে বেড়াচ্ছেন লম্পট নিজাম মল্লিক।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT