• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে খাদ্য বিতারণ

      প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ১:০৩:৫৫ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

    জান্নাত ফাউন্ডেশন (একটি সামাজিক সেবামূলক সংগঠন) এর উদ্যোগে আজ ২১/১০/২২ই শুক্রবার পবিত্র জুম্মার নামাজ পর গাইবান্ধা সদর রেল স্টেশন ও পৌর পার্কে প্রজেক্টঃ বিনা পয়সার খাবার। এই প্রজেক্ট টি মাধ্যমে পথ শিশু, পথযাত্রী, দরিদ্র মানুয়, এতিমখানার সদস্য, বৃদ্ধাশ্রমের সদস্য, ছিন্নমূল মানুষ ও মাদ্রাসার ছাত্রদের মাঝে এক বেলার খাবার প্রদান করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ গাইবান্ধা সদরে ৫০ জন পথশিশু ও অসহায় পথযাত্রীর মাঝে খাবার উপহার প্রদান করা হয়।

    উক্ত কর্মসূচিতে জান্নাত ফাউন্ডেশন যেসকল সদস্য উপস্থিত থেকে ইভেন্ট টি সুন্দর ভাবে সম্পূর্ণ করেছেন তারা হলেনঃ মোঃ সুজন মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ গোলাপ মন্ডল, মোঃ লিটন মন্ডল, মোঃ তানভির ওয়ালিদ শাওন, মোঃ সাদমান সৌরভ, মোঃ তাসফিকুর রহমান জিসান, মোঃ ফয়সাল, মোঃ লিমন, মোঃ রোহান সহ আরো কয়েকজন স্বেচ্ছাসেবক যুক্ত ছিলেন। এই ইভেন্ট টা সফল করার জন্য যেসকল সদস্য ও পরিচিত শুভাকাঙ্ক্ষী আর্থিক সহযোগিতা করেছেন,

    তাদের কে জান্নাত ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা। পরিশেষে জান্নাত ফাউন্ডেশন স্বপ্ন দেখে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। অতীতের মত আগামী দিনগুলোতেও আর গতিশীল ভাবে মানবতার কল্যাণে কাজ করে যাবে প্রিয় সংগঠন। সর্বোপরি মানবিক মানুষ গুলো হাত ধরে এগিয়ে যাবে জান্নাত ফাউন্ডেশন তার স্বপ্ন পূরণে। এই স্বপ্ন পূরণে সাক্ষী হতে চাইলে আপনি আমাদের সদস্য অথবা স্বেচ্ছাসেবক হিসাবে যুক্ত হতে পারেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT