• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    কৃষকের ধান কেটে দিলেন আর্জেন্টিনা সমর্থকরা

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২২ , ১:০২:১২ প্রিন্ট সংস্করণ

    জুনায়েদ কামাল-নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

    নোয়াখালীতে শ্রমিক সংকটে থাকা এক বর্গাচাষির জমির ধান কেটে দিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী। তারা দাবী করেন তারা আর্জেন্টাইন সমর্থক।
    শনিবার (১৯ নভেম্বর) নোয়াখালী সদর উপজেলার শহীদুল ইসলামের জমির ধান কাটেন আর্জেন্টাইন সমর্থকরা।

    তারা হলেন নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ফলিত গনিত বিভাগের ১২ তম ব্যাচের ছাত্র তাহমিদুর রহমান নাহিন, ফলিত গনিত বিভাগের ১৩ তম ব্যাচ আবদুল্লাহ বায়েজিদ তপু, সমাজ বিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের মাহমুদুল হাসান সুজন, পরিসংখ্যান বিভাগের ১৩ তম ব্যাচের মো. আবুল বাশার, প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের রাশেদ হোসেন ও অর্থনীতি বিভাগের ১৪ তম ব্যাচের মো. সেলিম হোসেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT