• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    শেষ হল ছারছিনা অগ্রহায়নের মাহফিল

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২২ , ২:৩৮:৪৪ প্রিন্ট সংস্করণ

    ১/১২/২০২২ ইং বৃহস্পতিবার যোহর নামাজের পর আখেরী বয়ান ও মোনাজাতের মাধ্যমে পিরোজপুর জেলার ছারছিনা দরবারের ১৩২ তম ইছালে ছওয়াব মাহফিল শেষ হয়।মাহফিল থেকে সারা বিশ্বের তথা মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলের শেষ দিনে আখেরী মোনাজাতে আগত লক্ষ লক্ষ মুসল্লীদের সাথে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এমএম এনামুল হক। পিরোজপুর ১ আসনের সাবেক এমপি মোঃ আউয়াল। মৎস্য ওপ্রানী সম্পদ মন্ত্রী শ,ম রেজাউল করীম।

    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান। স্বরূপকাঠি পৌরসভার মেয়র,। বানারীপাড়ার পৌর মেয়র। পিরোজপুরের পুলিশ সুপার উপস্থিত ছিলেন। আখরী বয়ানে পীর সাহেব শাহ মোঃ মোহেবুল্লাহ বলেন ইসলাম ছিল , আছে এবং ভবিষ্যতে ও থাকবে।ইসলাম প্রচার করা, ইলামের দাওয়াত দেওয়া প্রতিটি মুসলমানদের দায়িত্ব। আপনারা সবাই ইসলামের দাওয়াত দিবেন যাহাতে পথভ্রষ্ট লোক ইসলামের সুশীতল ছায়ায় এসে সঠিক দ্বীনী জীবন গড়তে পারে

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT