• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২২ , ৩:৪৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    রাজশাহীঃ

    মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর তেরখাদিয়া এলাকায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশ করেন শিল্পীরা। রাজশাহী সিটি কর্পোরেশন এর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১৪ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামীলীগের সহ সভাপতি ও তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির কুমকুম, কাউন্সিলর আনারের সহধর্মিণী অনজনা বেগম, ব্যবসায়ী বাবুল আকতার, রবিউল ইসলাম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT