• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    পাবনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০১:০৩ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    দীর্ঘদিন ধরে পলাতক থেকে ছদ্মবেশে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে সিকিউরিটির চাকরি করে শেষ রক্ষা হলো না। তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম। পাবনার আমিন পুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করা হয়েছে। যৌতুকের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি, দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক থেকে ছদ্মবেশে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে সিকিউরিটির চাকরি করছিল। জানা যায়, আমিন পুর থানার রাজ নারায়ণ পুর গ্রামের মৃত শুকুর আলী শেখের ছেলে রেজাউল করিম (৫০) যৌতুক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী’ র নির্দেশনায়, আমিন পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের নেতৃত্বে, গতকাল একটি চৌকস টিম সিরাজগঞ্জ থেকে উক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT