• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    বাউফল আসবে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৯:১০ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    আগামীকাল রবিবার (২৬ ফেব্রুয়ারী’২৩) উপজেলার ঐতিহাসিক পাবলিক মাঠে ইত্তেহাদুল ওলামা ওয়াত ত্বলাবা (বাউফল) এর উদ্যোগে নবীন হাফেজ,আলেম সংবর্ধনা ও ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন।

    এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন,ঢাকার ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসার শাইখুল হাদীস ও মোহতামীম আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব। প্রধান আলোচক হিসেবে ওয়াজ করবেন, বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা, মুফাস্সিরে কুরআন, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা)

    মাহফিলে আরো বয়ান পেশ করবেন,মাওলানা সিদ্দিকুর রহমান (মুহতামীম,বাজেমহল মাদ্রাসা), মাওলানা মজিবুর রহমান পীর সাহেব কালিশুরী, মাওলানা আব্দুল হালিম কাসেমী প্রমুখ ওলামায়ে কেরাম।

    মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মিরাজ বিন মোশাররফ জানান,ইত্তেহাদুল ওলামা ওয়াত ত্বলাবার পক্ষ থেকে এ বছর প্রায় তিনশত নবীন হাফেজ, আলেমকে সংবর্ধনা দিবেন তারা।

    এ ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হওয়ার জন্য আয়োজকের পক্ষ্য থেকে অনুরোধ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT