• Developed by : BDIX ROOT
  • রাজনীতি

    নুন আনতে পান্তা ফুড়ানো পরিবার থেকে উঠে আসা নাম মাত্র যুব নেতা

      প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ১০:৩৪:২৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    নুন আনতে পান্তা ফুড়ানো পরিবার থেকে উঠে আসা নাম মাএ যুব নেতা সিরাজ সরকার। তাড়াশ উপজেলার পৌর এলাকার শোলাপাড়া গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে।
    সংসারে অভাব অনটন লাঘবে বাড়ী বাড়ী গিয়ে ডিম কিনে মহাজনকে দিতো তার বাবা। তার ছেলে সিরাজ সরকার ২০০৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। মাত্র ১২ বছরেই দুর্ণীতির দায়ে চাকুরী চলে যায় সিরাজ সরকারের।

    চাকুরী কালীন সময়ে ক্ষমতার বলয় সৃষ্টি করতে রায়গঞ্জ-তাড়াশ আসনের সাবেক-বর্তমানসহ সম্ভাব্য প্রার্থীদের সাথে সময় দিয়ে অভিনব কৌশলে ভাগিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।

    তাড়াশ উপজেলার বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সাধারন সম্পাদক পদ দিয়েই রাজনীতির মাঠে আসেন সিরাজ সরকার। ২০১৯ সালে ১০ মার্চ তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতার বলয় থেকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রার্থী হয়েছিলেন তিনি। সেখানে তিনজন প্রার্থীর মধ্যে সিরাজ সরকার হোন তৃতীয়। দলীয় লোকজন তাকে প্রত্যাখান করলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ গ্রহন করে বিপুল ভোটে পরাজিত হোন। এই নির্বাচনে তিনি ২০ লক্ষাধিক টাকা ব্যয়ের সতত্য নিশ্চিত করেছেন পিতা জিল্লুর রহমান।

    জনপ্রতিনিধি হতে মরিয়া হয়ে উঠা সিরাজ সরকার গত ১৭ অক্টোবর ২০২২ সালে সিরাজগঞ্জ জেলা পরিষদের তাড়াশ উপজেলার ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হয়ে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করেন। এসময় তিনি ভোটার প্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা ১শত জনকে প্রদান করেন। এ নির্বাচনে তিনি অর্ধ কোটি টাকা ব্যয় করলেও আবারো পরাজিত হোন।

    সিরাজ সরকার বিভিন্ন সময় কেন্দ্রীয় সিনিয়র নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের পাশে ছবি উঠেছেন। আর এই ছবি ব্যবহার করেই তাদের সাথে সু সম্পর্ক তৈরি করে বিভিন্ন কাজের তদবির করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এমনকি তাড়াশ উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পদ পদবীতে নিজেকে স্থান করে নিতে কখনও যুবলীগের সাধারন সম্পাদক আবার কখনও স্বেচ্ছা সেবকলীগের সভাপতি হওয়ার জন্য চালিয়েছেন তদবির। কিন্তু জনবিচ্ছিন্ন হওয়ায় কোথাও স্থান মিলেনি তার।

    সম্প্রতি তাড়াশ উপজেলায় পৌরসভার মেয়র পদেও আওয়ামীলীগের নৌকার মনোনয়ন হিসেবে বিভিন্ন স্থানে দোয়াও ভোট কামনা করছেন সিরাজ সরকার। নাম প্রকাশে একাধিক আওয়ামীলীগ ও সহযোগী নেতা কর্মীরা জানান, রায়গঞ্জে সরকারী ও বিরোধী দলের সমালিচিত নেতা কর্মীদের টিআর কাবিতা প্রকল্প দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি দলীয় নেতা কর্মীদের নজরে আসলে রায়গঞ্জের সকল কর্মকান্ড থেকে তাকে দুরে সড়ানো হয়। একারনে কয়েক মাস যাবৎ রায়গঞ্জে প্রবেশ করতে পারছেন না সিরাজ সরকার।

    ক্ষমতার বলয় থেকে শোলাপাড়া রঘুনীলি ও তার আশে পাশের গ্রামগুলোতেও সরকারী প্রকল্প নিয়ে কোন কাজ না করে লক্ষ লক্ষ টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক ইউপি চেয়ারম্যান জানান, ২০১৯ ও ২০২০ সালে সরকারী ঘরের প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন চেয়ারম্যানের নিকট থেকে ৫-৭ লাখ টাকা নগদে কেউ আবার চেকের মাধ্যমে দিয়েছিল সিরাজ সরকারকে। পরবর্তীতে ওই প্রকল্প আর পাওয়া যায়নি, এমনকি টাকাও ফেরৎ দেয়নি।

    গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রায়গঞ্জ-তাড়াশে সিরাজ সরকারের বিরুদ্ধে একাধিক চেয়ারম্যান প্রার্থীগনের অভিযোগ রয়েছে, নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার নামে প্রার্থী প্রতি ১৫ থেকে ২০ লক্ষ টাকার বানিজ্যি করেছেন সিরাজ সরকার। পরবর্তীতে নৌকা প্রতীক না পাওয়ার প্রার্থীগন চাপ সৃষ্টি করে কেউ কেউ টাকা উত্তোলন করলেও অনেকেই কোন টাকা ফেরৎ পায়নি। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লক্ষ লক্ষ টাকার টেন্ডারের ঔষদ সরবরাহকারীর দায়িত্ব নিয়ে সরকার কর্তৃত নিষিদ্ধ কোম্পানীর ঔষদ সরবরাহ করার অভিযোগও রয়েছে সিরাজ সরকারের বিরুদ্ধে।

    ক্ষমতার বলয় থেকে মহিষলুটি মৎস্য আড়তে নিয়েছেন আড়ৎদারী। গত দু বছর যাবৎ তাড়াশের উলিপুর গ্রামের ৫২ বিঘার দিঘীটি যত সামন্য টাকা দিয়ে লীজ নিয়ে করছে মাছের চাষ, লাখ লাখ টাকার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের অসহায় সুফলভোগী। বর্তমানে সিরাজ সরকার তার অপরাধ ঢাকতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা হতে মরিয়া হয়ে উঠেছে। তাকে কোন অবস্থাতেই দলীয় পদ পদবী দেওয়া যাবে না। এদিকে অভিযোগের বিষয়গুলি অস্বীকার করে সিরাজ সরকার বলেন, আমি কোন টাকা পয়সার কারবারী করি নাই, আমাকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। এতে আমার কিছু হবে না।

    আরও খবর

    Sponsered content

    ভারত থেকে আসবে ১২ লাখ টন গম

    ইসলামী আন্দোলন ও বিএনপির যৌথ উদ্যােগে সাঁকো নির্মাণ

    ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হ’ত্যা করল স্ত্রী।

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    মাধবপুরে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার

    নুরানী পদ্ধতিতে বিনা পারিশ্রমিকে মাত্র ২৩ দিনে কুরআনের সবক প্রদান

    Developed by : BDIX ROOT