• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    দেলবার এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

      প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ২:৪২:৪২ প্রিন্ট সংস্করণ

    মো:মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    মঙ্গলবার (৩০ মে) সকাল ৮ টার দিকে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের খলিশাখালী আটঘরা শ্মশান এর কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মো: আসমত আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। দেলবার গাজী নড়াইল সদর উপজেলার মধুরগাতি গ্রামের শুকুর গাজীর ছেলে।

    পুলিশ জানায়, দেলবার গাজী গত সোমবার বিকালে তার নিজস্ব ভ্যান নিয়ে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘড়া শ্মশান এর পাশে দেলবার গাজীর মরদেহ পড়ে থাকতে দেখে বিছালি ক্যাম্প পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করে।

    এ বিষয়ে বিছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মো:আসমত আলী বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে আমরা দেলবার গাজীর লাশ উদ্ধার করি। লাশের গলায় দাগ রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তার ভ্যানটি পার্শ্ববর্তী অভনগর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT