• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    সুজানগরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক বিতরণ করেন-ইউএনও তরিকুল ইসলাম

      প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৬:৫৮:৫৭ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষের অতন্ত্র পাহারাদার হিসেবে খ্যাত সেই গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম। রোববার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার প্রায় শতাধিক নারী-পুরুষ গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এ সময় সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তগীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলাম গ্রাম পুলিশ সদস্যদের প্রত্যেক গ্রামের জন্মমৃত্যু নিবন্ধন,বাল্য বিবাহ প্রতিরোধ সহ অন্যান্য তথ্যাদি জানাতে আহবান জানান।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT