• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    কুষ্টিয়া RAB অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

      প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ৯:১২:১৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ তানভীর হোসাইন-স্টাফ রিপোর্টার:

    সিপিসি-১ (কুষ্টিয়া), র‌্যাব-১২ এবং র‌্যাব-০৩ এর যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আঃ জব্বার@ পঞ্চত আলী গত বুধবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক দের এ তথ্য জানান হয়। গত ২৩ জুলাই ২০১৩ তারিখ রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ছাপাতন নেছা, পিতাঃ মৃত ননি মন্ডল, সাং-আদাবাড়িয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে তার স্বামী মোঃ আঃ জব্বার@ পঞ্চত আলী, পিতা- মৃত বাগু মন্ডল, সাং- আদাবাড়িয়া মন্ডলপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া পূর্বপরিকল্পিতভাবে গলায় কাপড় পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করে মৃতদেহ নিজ বাড়ির অদূরে একটি বাঁশ বাগানে ফেলে রাখে। যৌতুকের টাকা নিয়ে পারিবারিক কলহের জের ধরে উক্ত হত্যাকান্ড ঘটানো হয়।

    উক্ত হত্যাকাÐের প্রেক্ষিতে নিহতের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর- ৩৭, তারিখ- ২৩/০৭/২০১৩, পেনাল কোডের ধারা ৩০২, জিআর নং-২৩৯/১৩। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ২১ এপ্রিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন (আমৃত্যু ঞরষষ ফবধঃয) সশ্রম কারাদন্ড এবং ২৫,০০০/- টাকা জরিমানা করে রায় প্রদান করেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।

    এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এবং র‌্যাব-০৩ এর যৌথ অভিযানে গত রাতে মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামনগর এলাকা হতে পলাতক আসামি মোঃ আঃ জব্বার@ পঞ্চত আলী (৬৪), পিতা- মৃত বাগু মন্ডল, সাং- আদাবাড়িয়া বাজারপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT