• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    হেরোইন’সহ মাদক ব্যাবসায়ী আটক

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৬:১৭:৪৩ প্রিন্ট সংস্করণ

    কে,এম, শাওন-সিরাজগঞ্জ:

    উল্লাপাড়ায় ২৭০ গ্রাম হেরোইনসহ আহসান হাবিব রায়হান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক আহসান হাবিব রায়হান আসামি বগুড়া জেলার শাজাহানপুর থানার রহিমাবাদ গ্রামের আব্দুল জলিলের ছেলে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন পিপিএম।

    তিনি জানান, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামারচর নিউ রুপালী হোটেলের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭০ গ্রাম হেরোইনসহ ওই মাদক কারবারীকে আটক করে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১২ লে. কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মো. আবুল হাশেম সবুজ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT