• Developed by : BDIX ROOT
  • বরিশাল বিভাগ

    পটুয়াখলীতে হেরোইনসহ গ্রেফতার-২

      প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৩ , ৯:০৫:১৭ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ-জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সুমন দাস (২৬) ও রাকিব খাঁন (২২) দুই মাদককারবারীকে ৫৪ পুরিয়া ৭ গ্রাম হেরোইন সহ আটক করেছে থানা পুলিশ।

    পুলিশ সুত্রে, গত সোমবার (২৩-অক্টোবর-২৩ ইং) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভুরিয়া ইউনিয়নের ভুরিয়া গ্রামের আনোয়ার আকনের চালের দোকানের সামনে দুই হেরোইন ব্যাবসায়ী অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সদর থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যাবসায়ী কে আটক করে পুলিশ। এসময় আটকৃতদের নিকট হইতে ৫৪ পুরিয়া ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং সদর থানায় নিয়ে আসা হয়।

    এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভুরিয়া ইউনিয়ন থেকে হেরোইন সহ দুই মাদক কারবারি কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ ২৪-অক্টোবর কোর্টের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT