• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    বরিশাল ইউনিয়ন যুবদলের সভাপতি পদ স্থগিত করার প্রতিবাদে সম্মেলন

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৩ , ৯:৩৪:৫৮ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতিনিধি:

    পলাশবাড়ীতে অনিয়মতান্ত্রিকভাবে বরিশাল ইউনিয়ন যুবদলের সভাপতি পদ স্থগিত করায় জেলা ও কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করে বরিশাল ইউনিয়ন যুবদলের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিন্টু মিয়া।

    তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেন। তিনি যেকোন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। সম্প্রতি সরকার বিরোধী আন্দোলন ও পিকেটিং জোরদার করার বিষয়ে কথা বলায় অনিয়মতান্ত্রিকভাবে তাকে ইউনিয়ন যুবদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থলে ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটির সদস্য অন্তর্ভুক্ত নেই এমন ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।

    তিনি তার পদ পূনঃবহালেন জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার, ১নং ওয়ার্ড সভাপতি পাপুল, ২নং ওয়ার্ড সভাপতি তানিব, ৯নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি শাহীন, ৫নং ওয়ার্ড সভাপতি শাহিন মিয়া, ৮নং ওয়ার্ড সভাপতি শাহিম, সাধারণ সম্পাদক নয়া মিয়া প্রমূখ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT