• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    গলায় ফাঁস দিয়ে পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রের আত্মহত্যা

      প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৩ , ২:৪৮:২৮ প্রিন্ট সংস্করণ

    মো রাকিব হোসেন-ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি:

    পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামে নয়ন (২৪) নামে এক কলেজ ছাত্র গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে।
    ঘটনাটি ঘটেছে সোমবার ৪ডিসেম্বর দিবাগত রাতের কোন এক সময়। তার পিতার নাম নাসির উদ্দীন। মৃত নয়ন পাবনা এডওয়ার্ড কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।

    পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার রাতে নয়ন তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় গলায় রশি পেচিয়ে ডাবের সাথে ঝুলে থাকে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে। আটঘরিয়া থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থল এসে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক কলহই আত্মহত্যার কারণ বলে জানান।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT