• Developed by : BDIX ROOT
  • জনপদ

    তানোরে উপজেলা চেয়ারম্যান ময়নার শীতবস্ত্র বিতরণ

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৫৪:০৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে ‘হারবে শীত’ ‘জিতবে মানবতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে সমাজের হতদরিদ্রদের জন্য
    প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী সোমবার তানোর পৌরসভার বিভিন্ন এলাকায় সমাজের হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার এসব শীতবস্ত্র (কম্বল) স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বিতরণ করেছেন। অপরদিকে একইদিন চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) বিভিন্ন এলাকায় সমাজের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এদিকে শীতবস্ত্র (কম্বল) হাতে পেয়ে এসব উপকারভোগীরা প্রধানমন্ত্রী ও সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।#

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT