• Developed by : BDIX ROOT
  • কৃষি

    সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন-উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:০৫:৩৭ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, আধুনিক প্রযুক্তি সম্প্রারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা চত্বরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম।এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফারুক হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার,নার্সারি মালিক নুরুল ইসলাম কামাল প্রমুখ। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT