প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০৬:০৫ প্রিন্ট সংস্করণ
আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কৃতিসন্তান ক্বারী আবু বকরের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন
হাট-বাজার, মসজিদ-মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়ি ঘর এবং লোকালয়ে পবিত্র মাহে রমজানের সাহরি ও ইফতারের সময় সূচী সম্বলিত তোহফায়ে রমাদান বিতরন করতে দেখা গেছে।
সরেজমিনে ঘুরে ঘুরে জনমতে জানা যায় তিনি একজন আদর্শবান মানুষ। তিনি একজন ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি আধুনিক সমাজে বিনির্মাণ করতে বদ্ধপরিকর।
ক্বারি আবু বকরের সাথে কথা বলে জানা গেছে তিনি বলেন, আমি কেশবপুরের মানুষকে দিতে এসেছি, নিতে আসিনি আমি হিন্দু-মুসলিম, ধনী-গরীব এবং দলমত নির্বিশেষে সকলের ভালোবাসায় এগিয়ে যেতে চাই এবং অত্র ইউনিয়নের একজন খাদেম হতে চাই। সবাই আমার জন্য দু’আ ও আশির্বাদ করবেন।


















