প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৫ , ১১:১৮:৪০ প্রিন্ট সংস্করণ
জুনায়েদ কামাল-স্টাফ রিপোর্টার
১৯ নং পূর্ব চরমটুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঈদ পুনর্মিলনী ও ২০২৫-২৬ শেসনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের সভাপতি মুফতী আব্দুল ওহাব মানিক এর সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মাঈনুদ্দিন সোহাগ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি, হাফেজ মাওলানা কাউছার আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার সভাপতি ডাঃ মুহাম্মদ আব্দুল মুকিত। সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক নূরী। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা আতা উল্লাহ। ইউনিয়ন মুজাহিদ কমিটির ছদর, ক্বারী মোঃ ইউসুফ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের সেক্রেটারি, মাওলানা নুরুল আলম ও মাওলানা মতিউর রহমান শাকির সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি, মুফতী আব্দুল ওহাব মানিক। সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আহছান উল্লাহ। সহ-সভাপতি গোলাম মাওলা শিপন। সেক্রেটারি, মাওঃ নুরুল আলম। জয়েন্ট সেক্রেটারি, মাওঃ আব্দুল কবির। সাংগঠনিক সম্পাদক, মাওঃ নুরুল ইসলাম। প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, ক্বারী মোঃ মাকছুদুর রহমান। দপ্তর বিষয়ক সম্পাদক, ক্বারী মোঃ নুর হোসেন। অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মাওঃ সালাহ উদ্দিন। প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আব্দুল কাদের। ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওঃ মতিউর রহমান। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মাওঃ হেলাল উদ্দিন। কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক, মোঃ নুরুল আলম।
মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, নুর মোহাম্মদ। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মুফতী জহিরুল ইসলাম। সংখ্যালঘু বিষয়ক সম্পাদক, মাওঃ খালেদ সাইফুল্লাহ। শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মাওঃ মোঃ নোমান। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ডাঃ মোঃ জহিরুল ইসলাম। সদস্য – ডাঃ মোঃ আবুল খায়ের। মোঃ জামাল মোল্লা ও হাফেজ মোঃ সাইফুল ইসলাম। কমিটি ঘোষণা শেষে মুফতী আব্দুল ওহাব মানিক নবাগত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। পরে ইসলামী শাসন ব্যবস্থায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


















