• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    নীলফামারীতে শব্দ দূষণের উপর পরিবেশ অধিদপ্তের অভিযান

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৫ , ১১:১৩:৪২ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ- স্টাফ রিপোর্টাঃ
    নীলফামারীর সদর উপজেলায় শব্দ দূষণ করার অভিযোগে ১ টি ধান ছাটাইকল মালিককে ১০০০টাকা জরিমানা আদায় করেছে নীলফামারী পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২২এপ্রিল) সদর উপজেলায় শব্দ দূষণের উপর অভিযান পরিচালনা করে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর।

    জেলা প্রশাসন নীলফামারী এর নিদের্শনা মোতাবেক নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুন্না রানী চন্দ নেতৃত্বে নীলফামারী জেলা পুলিশ বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর নীলফামারী এর সার্বিক সহযোগিতায় নীলফামারী জেলার সদর উপজেলার পঞ্চপুকুর স্থানে অবস্থিত একটি ধান ছাটাই কল এর বিরুদ্ধে শব্দ দূষণের অভিযোগের প্রেক্ষিতে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধি ৭ এ অপরাধ এবং বিধি ১৮(১) (২) মোতাবেক ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন । এসময় আলোচ্য প্রতিষ্ঠানের মালিককে করখানা থেকে সৃষ্ঠ মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT