প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩৮:১৮ প্রিন্ট সংস্করণ
সরকার আরিফ ইখতেখার-বেড়া:
পাবনার বেড়া উপজেলাধীন নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন ও পরিবেশ রক্ষায় সচেতন করার লক্ষে র্যালী করা হয়েছে। র্যালীটি নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বেড় হয়ে হাটুরিয়া নাকালিয়া বাজার ও ওই এলাকার প্রধাণ প্রধাণ এলাকা প্রদক্ষিন করে স্কুল মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ সাগরের সার্বিক সহযোগীতায় প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজিবন সদস্য আলহাজ্ব মীর মোঃ শফিকুল ইসলাম। এসময় স্কুল মাঠে বৃক্ষ রোপন শেষে বিদ্যালয়ের শির্ক্ষাথীদের মাঝে প্রধান অতিথি দুই শত গাছের চারা বিতরণ করেন।
















