• Developed by : BDIX ROOT
  • ময়মনসিংহ বিভাগ

    আব্দুস সালাম মুন্সি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ।

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২২ , ৫:৩৫:৩৮ প্রিন্ট সংস্করণ

    ৩০ জুলাই শনিবার শেরপুরের ঝিনাইগাতী কাংশা ইউনিয়ন বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালাম মুন্সি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এবং বাকাকুড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনারুল্লাহ আনোয়ার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বক্তিয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাকাকুড়া আদর্শ গ্রাম কমিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ মোঃ আব্দুল হালিম,মরহুম আব্দুস সালাম মুন্সির পুত্র মোঃ আয়নাল হক, কাংশা ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষে আব্দুল আজিজ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্য বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আব্দুস সালাম মুন্সির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়াও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করে দোয়া পরিচালনা করেন বাকাকুড়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ আব্দুল জলিল। এসময় আরও উপস্থিত ছিলেন বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান,বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সাবেক ব্যাবস্থাপক ম্যানেজার মিঃ ফনিন্দ্র নকরেক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT