• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    ঈশ্বরদীতে লিচু গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

      প্রতিনিধি ২৩ জুন ২০২২ , ২:১১:১৩ প্রিন্ট সংস্করণ

    পাবনার ঈশ্বরদীতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর কদিম পাড়ায় লিচু গাছ থেকে রাশেদুল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা চর আওতাপাড়া গ্রামের মঙ্গল এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে লিচু গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেলে ঈশ্বরদী থানা পুলিশে খবর দেয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর অরবিন্দ সরকার জানান,

    বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রাশেদুলের লাশ দেখতে পান। লাশ উদ্ধার করে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কারণে সে আত্মহত্যা করতে পারে বলে অনুমান করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা যায় নিহত রাশেদুলের দুইটি স্ত্রী রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT