• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    উল্লাপাড়ায় পাষণ্ড ছেলে কতৃক ফেলে যাওয়া সেই বৃদ্ধ পিতার মৃত্যু।

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২০ , ৯:২৬:০৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহাদত হোসেন-উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলী পাড়া বাসষ্ট্যান্ডে পাষন্ড ছেলের ফেলে রেখে যাওয়া সেই বৃদ্ধ পিতা সোবাহান আলী শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান,  রাস্তায় ফেলে রেখে যাওয়া সেই বৃদ্ধ সোবাহান আলী উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৪দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে মারা যায়।

    পরে নবিন বাবার লাশ নানা বাড়ি নাটোরের সিংড়ায় দাফন করতে গেলে এলাকাবাসী বাঁধার মুখে পড়ে। পরে শনিবার লাশ উল্লাপাড়ার গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে এসে পুলিশের সহায়তার লাশ দাফন করা হবে।

    উল্লখ্যে, জ্বর , সর্দিকাশি থাকায় গত সোমবার উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড যাত্রী ছাউনির পাশে উপজেলার মানিকদহ গ্রামের ৭৫ বছর বয়সি আলীকে ফেলে রেখে যায় তার ছেলে নবিন। পরে স্থানীয়রা রাতেই বিষয়টি পুলিশকে বিষয়টি অবগত করে।

    পরে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস নিজেই পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার তেমক বাজার থেকে পাষন্ড ছেলে নবিনকে আটক করে পুলিশ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাষন্ড ছেলের রাস্তায় ফেলে রেখে যাওয়া সেই বৃদ্ধ পিতা সোবাহান আলী শুক্রবার রাতে হাসপাতালে চিকিস্যাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT