• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    একই গাড়ির যাত্রী মুরাদ-জাহাঙ্গীর, ছবি ভাইরাল

      প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২১ , ৫:২৬:০৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে মুরাদ হাসান ও গাজীপুর সিটি করপোরেশনের সম্প্রতি বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের একটি ছবি ভাইরাল হয়েছে।এতে দেখা যায়, মোটরসাইকেলটি চালাছেন জাহাঙ্গীর আলম। পেছনের আসনে বসে আছেন মুরাদ হাসান।

    ছবিটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার করছেন নেটাগরিকরা।প্রসঙ্গত, আওয়ামী লীগ একটানা তৃতীয় বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। তৃতীয়বার ক্ষমতা এসে সরকারের দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে স্বাস্থ্য থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

    তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে ডা. মুরাদ হাসান ইতোমধ্যে বেশকিছু ‘অবমাননাকর’ ও ‘বর্ণবাদী’ মন্তব্য করে বিতর্কিত হয়েছেন। সর্বশেষ চলচ্চিত্র অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে আলাপচারিতার ফোনালাপ ফাঁস নিয়ে প্রতিমন্ত্রীর সমালোচনা হচ্ছে। এরমধ্যেই তাকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এনএইচ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT