• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    কুষ্টিয়ায় দুই ইন্টার্ন চি‌কিৎসক’কে ২০ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৫ , ৯:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    দালালের দৌরাত্ম্য, রোগী হয়রানি ও প্রতারণার অ‌ভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যা বি‌শিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চা‌লিয়েছে প্রশাসন। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌ‌ণে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম।

    এসময় ভ্রাম্যমান আদালতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অনুরোধে ব্যাবস্থাপত্রে ওষুধ লেখার অ‌ভিযোগে আশিক (২২) ও চিকিৎসকের স্বাক্ষর জাল করায় নাঈম হাসান (২২) নামে দুইজন ইন্টার্ন চি‌কিৎসকের কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, এসব অনিয়মে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পার্থ প্রতিম শীল বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও অনিয়মের অভিযোগে দুই ইন্টার্ন চি‌কিৎসককে ১০ হাজার টাকা করে সর্বমোট ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হাসপাতালে কর্মরত বাপ্পি ও সিনিয়র নার্স পলি খাতুনের অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেও হাসপাতাল কতৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT