• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    খেলনা ইউনিয়নে পোষ্টার লাগানো নিয়ে আ:লীগ ও সতেন্ত্র সংঘর্ষ

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২১ , ২:৫৯:২৪ প্রিন্ট সংস্করণ

    ধাম‌ইরহাট ন‌ওগাঁ প্রতিনিধি:

    নওগাঁ ধামইরহাট ৮নং খেলনা ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আজ বুধবার খেলনা ইউনিয়নে আওয়ামী লীগ ও সতেন্ত্র দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা । এ সময় খেলনা শিশু গ্ৰামের আওয়ামী লীগের কর্মী শ্রী বিমল রায় (৫০)সাহিনুর (৩০) ছালাম (৪০) কালাম (৪২) গুরুতরো আহত হয়।

    নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নাজমুল হোসেন বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা আমার সমর্থকদের উপর হামলা করা হয়েছে। তারা আমার পোষ্টার টানাতে বাধা দেন। তার (প্রতিদ্বন্দ্বী প্রার্থীর) জনসমর্থন শূন্যের কোঠায়। তাই এখন আমাকে নির্বাচনী মাঠ থেকে তুলে দেয়ার জন্য এই হামলা করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগের কর্মীরা নৌকা প্রতিকের পোষ্টার লাগাতে থাকলে এক‌ই গ্ৰামের সতেন্ত্র কর্মী মোঃ মতিউর রহমান (মতি) লোকমান হোসেন (লকো) ও বাবু তাদের গুরুতর মারপিট করে । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীরা পুলিশের কাছে খেলনা ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসীর হাতে শারীরিক ভাবে আহত হিন্দু সম্প্রদায়ের নিরহ লোক শ্রী বিমল ও এলাকার লোকজন এর কঠিন এবং কঠোর বিচার চায় ।প্রশাসনের কাছে এসব সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী এর সঠিক এবং কঠোর বিচার ও হামলাকারীদের মদদ দাতাদের গ্রেফতারের দাবী জানান। ও সুষ্ঠু বিচার দাবি করেন ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT