• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    গোদাগাড়ীতে বিএডিসি’র নকল মসুর বীজ বিক্রির দায়ে জরিমানা

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ১০:৩০:২৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট বাজারে মোতালেব ট্রেডার্সকে বিএডিসি’র প্যাকেট নকল করে মসুর বীজ বিক্রির অভিযোগে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। গতকাল ৩ ডিসেম্বর বিকেলে উপজেলার কাকনহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ, রাজশাহী জেলা দপ্তরের সহকারী পরিচালক মো: মাসুম আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সি, রাজশাহী দপ্তরের জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন ও বহিরাঙ্গন কর্মকর্তা হুসনা ইয়াসমিন এবং বিএডিসি, রাজশাহী অঞ্চলের উপপরিচালক (বীজ বিপণন) কে.এম.গোলাম সরওয়ার ও সিনিয়র সহকারী পরিচালক (ডাল ও তৈল বীজ) মাসুদ আল পারভেজসহ পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT