• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ৩:৫৬:১৪ প্রিন্ট সংস্করণ

    আল শাহরিয়ার জিম-ভ্রাম্যমাণ প্রতিনিধি:

    ক্ষুদ্র ও মাঝারী উদ্যেক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও নতুন ব্যাবসাকে সম্প্রসারণের মধ্য দিয়ে দেশের আর্থিক কর্মকান্ডকে বেগবান করতে রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্যোগ নিয়েছে রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্। রবিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেনের একাংশে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়।

    ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, মেলা কমিটির আহবায়ক আতিকুল্লাহ আতিকসহ চেম্বারের পরিচালকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    মাসব্যাপী মেলায় রয়েছে স্হানীয়, দেশী-বিদেশী মোট ১২০টি স্টল, রয়েছে দৃষ্টি নন্দন করা গেট, আকর্ষণীয় পানির ফোয়ারা, শিশুদের বিভিন্ন ধরনের রাইট যা দর্শনার্থীদের ব্যাপকহারে আকৃষ্ট করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ০৮টা পর্যন্ত চলবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT