• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খাঁনের নানির দাফন সম্পন্ন

      প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২১ , ৩:০০:৫৮ প্রিন্ট সংস্করণ

    জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খাঁনের নানির দাফন সম্পন্ন

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন প্রধানের স্ত্রী আমেনা বেগম গত ১৭ এপ্রিল দুপুর ১টা ১৫ মিনিটের সময় ঢাকা উত্তরায় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন ৷ ইন্না,,,রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল আনুমানিক (১১১) বছর। মৃত্যু কালে তার ৫ মেয়ে ২ ছেলে ভাই বোন সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছেন। ১৮ এপ্রিল উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বাদ আসর প্রথম জানাজা এবং মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর কেন্দ্রীয় ইদগাঁ মাঠে বাদ এশা ২য় জানাজা নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
    মরহুমের রুহের মাগফেরাত কামনায় চাঁদপুর জেলা পরিষদের সদস্য( ২), মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক লায়ন মিনহাজ উদ্দিন খাঁন আত্বীয় স্বজনসহ সকলের কাছে তার নানির বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন ৷

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT