• Developed by : BDIX ROOT
  • শিক্ষা

    ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলনে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ ও শিক্ষার্থীরা

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২২ , ৫:০৬:৩৩ প্রিন্ট সংস্করণ

    শেখ জাহাঙ্গীর আলম-সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:

    ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের নেতা কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে কলেজ ক্যাম্পাসে আন্দোলন শুরু করা হয়। তারপর ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস গেইট থেকে ভিক্টোরিয়া পার্ক হয়ে রায়সাহেব বাজার মোড় পযন্ত রাস্তা অবরোধ করে রেখে তীব্র নিন্দা ও প্রতিবাদ বিক্ষোভ করেন ।পরে শিক্ষার্থীরা হামলা বন্ধের জন্য হুশিয়ারি উচ্চারণ করে বলেন আর যদি একটা শিক্ষার্থীর উপর হামলা করা হয় তাহলে পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে। তারা আরোও বলে যে, অনতিবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে এবং এই ঘটনার সঠিক উপযুক্ত বিচার পাশাপাশি যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

    সুস্থ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পরে আন্দোলনটি পুরান ঢাকার বিভিন্ন রাস্তায় বিক্ষোভ করে ক্যাম্পাসে এসে আন্দোলন শেষ করে। এই সময় আন্দোলনে যোগদান করেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ভূইয়া,সাবেক সহ সম্পাদক শাহরিয়ার রাহাত মোড়ল, আরো অনেক নেতা কর্মীও সাধারণ শিক্ষার্থীরদের পক্ষে থেকে হাফিজুর রহমান মাহির,বাবলু রহমান,মাইনুল ইসলাম সহ সাধারণ শিক্ষার্থীরা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT