• Developed by : BDIX ROOT
  • রাজনীতি

    তানোরে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন 

      প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ১০:২৩:৫০ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোেরের কলমা ইউনিয়নের (ইউপি) ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৮জুন বৃহস্প্রতিবার ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির রেজার সভাপতিত্বে ও সম্পাদক আপেল মাহমুদের সঞ্চালনায় মালবান্ধা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী মহিলা লীগের সভাপতি সারমিন রিমা পলি, সাবেক ইউপি সদস্য আবু সাঈদ ও রাব্বি আল আমিন প্রমুখ।এদিন সর্বসম্মতিক্রমে রাশেল ইসলামকে সভাপতি ও  সানমুন অন্তরকে সম্পাদক করে ৫ নম্বর ওয়ার্ড কমিটি এবং আলমগীর হোসেনকে সভাপতি ও আশিক ইকবালকে সম্পাদক করে ৬ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে সম্মেলনে নেতা ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT