• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    সুজানগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২১ , ৯:৩৯:১৯ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে পাবনার সুজানগরে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের জন্য, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য,সফল জননী হিসেবে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, উপজেলা পরিষদের হল রুমে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT