• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    নওগাঁয় বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ৫:০৪:১৩ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-জেলা প্রতিনিধি নওগাঁ:

    জানা গেছে নওগাঁ জেলায় গত সোমবার (২৭ ডিসেম্বর) প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ-বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।জানা গেছে, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর স্থানীয় নওযোয়ান মাঠে সমাবেশ আহ্বান করে নওগাঁ জেলা জাতীয়তাবাদী দল বিএনপি। প্রশাসনের কাছে যা লিখিতভাবে জানানো হয়। কিন্তু ইতোমধ্যে একই মাঠে জেলা যুবলীগও একটি কর্মসূচি ঘোষণা করে। এরই প্রেক্ষিতে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ২৯ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন প্রশাসন।

    জেলা কার্যালয়ে সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বিএনপির জেলা আহ্বায়ক হাফিজুর রহমান জানান, ১৪৪ ধারা জারি সিদ্ধান্তের পর পূর্বনির্ধারিত কর্মসূচি অন্যত্র করা হবে। যদিও স্থান ও সময় এখনও ঘোষণা করেনি দলটি। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতা জাহিদুল ইসলাম ধলু ও নজমুল হক সনিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT