• Developed by : BDIX ROOT
  • খেলা

    নীলফামারীতে বন্ধু যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে খেলাধুলা

      প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৪ , ১০:১৩:৪০ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারীতে বন্ধু যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    শিক্ষা, শান্তি, ঐক্য, ক্রীড়া, প্রগতি এই প্রতিপাদ্যে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বন্ধু যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ৩১শে ডিসেম্বর রবিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে খোকশাবাড়ী ভূমি অফিস মাঠে খেলাধুলা প্রতিযোগিতা এবং রাত ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রশান্ত রায়ের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন প্রমুখ সহ উক্ত ইউনিয়নের সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠান বন্ধু যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ রাকিবুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বন্ধু যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT