• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    নীলফামারীতে সাম্যবাদী দল (এম-এল)এর উদ্দ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২২ , ৮:০২:০৫ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ

    বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক সফল শিল্প মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়ার উদ্দ্যোগে নীলফামারী জেলা শাখায় শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। নীলফামারী জেলার ছয় উপজেলা অসহায় শীতার্তদের মাঝে ১০০০পিচ কম্বল বিতরণ করা হয়। আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নীলফামারী সদর উপজেলার কমরেড ভিলা, নতুন পুলিশ লাইন্স নীলফামারীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলেদেন বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক ও কমরেড প্রশান্ত কুমার কর্মকার, জেলা কমিটির সদস্য, আব্দুর রউফ, মনোয়ার হোসেন, ডাঃ চন্দ্ন কুমার রায়, গাজী তমছের উদ্দিন, আবুল কালাম আজাদসহ প্রমুখ । এ সময় জেলার সকল থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কমরেড ডাঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দল জেলা সম্পাদক নীলফামারী । এ সময় উপস্থিত ছিলেন টিভি ও প্রিন্ট অনলাইন মিডিয়া সংবাদকর্মীরা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT