• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    পত্নীতলায় হত্যা মামলার পলাতক আসামি আটক

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২২ , ২:৩৭:০৮ প্রিন্ট সংস্করণ

    নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে রকি (২৮) নামে হত্যা মামলার এক পলাতক আসাসিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। গ্ৰেপ্তারকৃত রনি উপজেলার কাঞ্চন দক্ষিণপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে। শনিবার (৩০ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প। এর আগে শুক্রবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার নজিপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে নজিপুর বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পত্নীতলা থানার মামলা নম্বর-৪২, তারিখ ২৫/১১/২০২০ ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডের দীর্ঘদিনের পলাতক থাকা হত্যা মামলার আসামি রনিকে আটক করা হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রনিকে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারি কর্মকর্তা নওগাঁ সিআইডি কার্যালয়ের পুলিশ পরিদর্শক এএসএম আরিফুজ্জামান জিন্নাহর কাছে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT