• Developed by : BDIX ROOT
  • আন্তর্জাতিক

    পলাশবাড়ীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

      প্রতিনিধি ১ মে ২০২৪ , ১০:০০:০৪ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯.০০ মিনিটে পলাশবাড়ী জনতাব্যাংক মোড়ে র‍্যালিটি শুরু হয় এবং স্থানীয় ব্র্যাক মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মে দিবসের এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইপজেলা জামায়াত আমীর এবং ১ নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আমীর অধ্যাপক বেলাল উদ্দিন,

    জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার আবু তালেব সরকার। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ চান মিয়া এবং সমাবেশটি পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী মাওলানা মোঃ আজিজুল ইসলাম। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারকে সচেষ্ট ভুমিকা রাখার আহবান জানান সেই সংঙ্গে ইসলামী শ্রমনীতি ঘোষণার জোর দাবী জানান। অনুষ্ঠিত র‌্যালী ও সমাবেশে বিপুল সংখ্যক শ্রমজীবি মানুষ অংশগ্রহণ করেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT