• Developed by : BDIX ROOT
  • ঢাকা বিভাগ

    পলাশে গরীবদের মাঝে কম্বল বিতরণ

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ২:৪৭:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ হাবিবুর রহমান হাবিব-পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

    পলাশের বিভিন্ন গ্রামে ও এতিমখানায় প্রায় ২ শতাদিক কম্বল, গরীব দুঃখী মানুষ ও এতিমদের মাঝে বিলিয়ে দেন, পলাশ উপজেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ জাবেদ হোসেন। গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে জানতে চাইলে তারা জানায় সৈয়দ জাবেদ হোসেন সত্যিই একজন দয়াবান মানুষ, তিনি সর্বদাই গরিব মানুষের পাশে দাঁড়ান। তারা আরো বলে আমরা যারা গরীব মানুষ আছি তারা প্রতেক দিন সকালে উনার নিজ বাসায় শরণাপন্ন হই এবং তিনি ঘুম থেকে উঠেই শতাদিক মানুষ কে সাহায্য প্রদান করেন,এতে আমরা অনেক খুশি। সৈয়দ জাবেদ হোসেন জানায়, আমি একজন সাধারন মানুষ, তাই সাধারণ মানুষের জন্যই আমি রাজনীতি করি, সাধারণ মানুষের ভালোবাসা ছাড়া আমার আর কিছুই পাওয়ার আশা করি আমি।দেওয়ার মালিক উপর আল্লাহ, যাকে দেন তিনিই দেন আমি উছিলা মাত্র। তিনি আরো বলে আমি উপজেলা চেয়ারম্যান হয়ে নয়, আমি তাদের ভাই, বন্ধু, সন্তান হয়েই সারা জীবন পাশে থাকবো।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT