• Developed by : BDIX ROOT
  • বরিশাল বিভাগ

    বরিশালে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ৩:৫৯:৪২ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী -বরিশাল জেলা প্রতিনিধি:

    বর্তমান বাজারে নিত্য পন্যের দামের উর্ধগতি যার কারনে দেশের নিম্ন আয়ের মানুষ ইফতার সামগ্রী ক্রয় করতে হিমশিম খাচ্ছে, তাই মানব সেবায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের জন্য ছুটে এসেছে বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস আজ (৬ এপ্রিল) বুধবার বেলা ১১ টার সময় বরিশাল শহরের চৌমাথার আশেপাশে ইফতার সামগ্রী বিতরণ করেন। এর আগেও করোনা মহামারীর সময়ও মানবসেবায় এগিয়ে এসে প্রশংসিত হয়েছে লাভ ফর ফ্রেন্ডস। ইফতার সামগ্রীর প্রতি ব্যাগে ছিল,আলু,পেয়াজ,চিনি,চিড়া,ছোলা,মুড়ি সয়াবিন তেল, ট্যাং ইত্যাদি।

    এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ পারভেজ সিকদার, তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবুর রহমান নাহিদ, লাভ ফর ফ্রেন্ডসের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, নজরুল ইসলাম, সাংবাদিক ইমরান, জাহিদ, রাকিবুল হাসান প্রমুখ। সংগঠনের সভাপতি পারভেজ বলেন প্রতি বছরের ন্যায় রোজাদার মানুষদের সেবা করতে পেরে আমরা অনেক খুশি, ভবিষ্যতেও আমরা আমাদের ধারা অব্যাহত রাখার চেষ্টা করে যাব।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT