• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    বিজয়নগরে হাইওয়ে রোডে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ১২

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২২ , ৪:৪২:৫৬ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট মহা সড়কে দুর্ঘটনায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
    মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের আলিনগর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
    তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    খাতিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ ঘোষ জানান, উপজেলার আলিনগর নামক স্থানে একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT