প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২১ , ৭:৩৯:২০ প্রিন্ট সংস্করণ
তৌকির আহম্মেদ-মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষ্ণ চন্দ্র (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত যুবক কালীগ্রামের সুখ রঞ্জন সরকারের ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক।
স্থানীয়রা জানান, ওই কলেজছাত্রীর সঙ্গে কৃষ্ণ চন্দ্রের প্রেমের সম্পর্ক ছিলো । সেই সুবাদে বাড়িতে কেউ না থাকার সুযোগে গত শনিবার রাতে কৃষ্ণ চন্দ্র ওই কলেজছাত্রীকে মুঠোফোনে ডেকে নেন। রাতে অপরিচিত মেয়ে বাড়িতে দেখে অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে ইউপি সদস্য রাজু আহমেদের সহায়তায় তাদের আটক করে পুলিশে সংবাদ দেয়া হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন , এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে মান্দা থানায় ধর্ষণ মামলা করেন। এরপর নওগাঁ হাসপাতালে ডাক্তারী পরীক্ষার পর ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করাসহ আসামি কৃষ্ণ চন্দ্রকে জেলহাজতে পাঠানো হয়েছে।


















