• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    মেয়র আব্বাস আলী আটক

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২১ , ৩:০৫:৪৯ প্রিন্ট সংস্করণ

    রাজশাহী:

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তি তোলা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    রাজধানীর হোটেল রাজমনি ইশা খাঁ থেকে বুধবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।
    র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজধানীর ইশা খা হোটেল থেকে আটক করা হয়। অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT