• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট নয়নপুর মধ্যপাড়ায় বাড়িতে আগুন

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২২ , ২:৪৫:১৩ প্রিন্ট সংস্করণ

    শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

    গাজীপুর জেলার রাজেন্দ্রপুর আরপি গেইট বাজারের পিছনে সন্ধ্যা ৬ দিকে বাড়াবাড়িতে আগুন লেগে চারটি রুম পুড়ে ছাই। স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায় যে। আগুন লাগার কারণ জানায় তারা টিভি থেকে কারেন্টে আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন লাগে তখন আর বলেন যখন আগুন দাও দাও করে চলছে তখন আশেপাশের লোক আগুন দেখে দৌড়ে আসেন। তখন তারা বালতি ভরে পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। এবং মাইকিং দিয়ে জানান এলাকাবাসীদের তখন এলাকাবাসী সবাই এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়।

    তাৎক্ষণিক কাপাসিয়া ফায়ার সার্ভিস থেকে ফায়ার সার্ভিসে এসে আগুন নিবিয়ে ফেলেন। তবে আরও জানা যায় যে বাড়ির ভাড়াটিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাদের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এবং রুমের ভেতর টাকা পয়সা নানান অর্থন নষ্ট হয়। এখানে আর উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোঃ আলী আজগর সাহেব এবং গাজীপুর জেলা কমিটির জাতীয় সমবায় লীগের সভাপতি পদপ্রার্থী মো :সাইফুল ইসলাম। আরো উপস্থিত এলাকাবাসী তাদের সহযোগিতায় আগুনটিকে নিবানোর সম্ভব হয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT