• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    রামগতিতে পুকুর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

      প্রতিনিধি ২ জুলাই ২০২২ , ৪:৫৪:৪৮ প্রিন্ট সংস্করণ

    লক্ষ্মীপুরের রামগতিতে একটি পুকুর থেকে অজ্ঞাত (২০) যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কোস্টগার্ড আউটপোস্ট সংলগ্ন মসজিদের পুকুরে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন মসজিদের পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখেন। পরে রামগতি থানা-পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনো পর্যন্ত মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি পানিতে পড়ে গিয়ে মারা যান।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT