প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৪ , ১০:১৯:৪৯ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদ-গাইবান্ধা জেলা প্রতিনিধি:
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা মুক্তিযদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন,থানা প্রশাসন, জাতীয়তাবাদী বিএনপি ও সহযোগী সংগঠন, আনসার ভিডিপি, মোটর শ্রমিক ইউনিয়ন, ডায়াবেটিস সমিতি,হাট বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন পুষ্পমাল্য অর্পন করেন। এ ছাড়াও পলাশবাড়ী মডেল প্রেসক্লাব,পলাশবাড়ী প্রেসক্লাব,রিপোর্টাস ইউনিটিসহ আরও অনেক সংগঠন পুষ্প অর্পণ করেন। সবশেষে পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারের মুনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।












