• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    সুজানগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২২ , ১২:১৬:১৬ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    উপজেলা প্রশাসনের আয়োজনে, অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজেশ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, বীরমুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আব্দুল হাই, প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT