• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩য় দিন

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৪২:৫৭ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    আজ ১৮ ফেব্রুয়ারি’২৪ (রবিবার) নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ এর ৩য় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সকাল ০৮ঃ০০ ঘটিকায় ১ম ও ২য় দিনে উত্তীর্ণ প্রার্থীরা সারিবদ্ধ হয়ে পুলিশ লাইন্স মাঠের ভিতরে আজকের ০৩(তিন)টি ইভেন্টে অংশগ্রহণের জন্য দাঁড়ায়। আজ ১ম ইভেন্ট ছিল- দৌঁড়, পুরুষের জন্য ১৬০০ মিটার ৬ মিনিট ৩০ সেকেন্ডে, নারীদের জন্য ১০০০ মিটার ৬ মিনিটে, ২য় ইভেন্ট ছিল- ড্র্যাগিং, পুরুষদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫০ পাউন্ড ৩০ ফুট পর্যন্ত, নারীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১১০ পাউন্ড ২০ ফুট পর্যন্ত, ৩য় ইভেন্ট ছিল- রোপ ক্লাইম্বিং, পুরুষদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ ফুট এবং নারীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ৮ ফুট উচ্চতায় উঠা।

    পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসান) কঠোর প্রতিযোগিতার মাধ্যমে ০৩(তিন) দিনে ০৭(সাত)টি ইভেন্ট সম্পন্ন করে উত্তীর্ণ ২০৯ জন প্রার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনিবলেন, ” আগামী ০৬ মার্চ বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে।” তিনি সবাইকে বেশি করে লেখাপড়া করে প্রস্তুতি নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে বলেন। কারণ মাত্র ১৮(আঠার)টি পদের জন্য ভালোভাবে প্রস্তুতি ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয়।তিনি উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িয়ে প্রতারিত না হওয়ার জন্য আবারও সতর্ক করে দেন।

    এ সময় নিয়োগ বোর্ডের সদস্য আফরিদা রুবাই পিপিএম, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা,তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), খুলনা জেলা; মো.মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বাগেরহাট জেলা; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মো.দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; ০২ জন মেডিকেল অফিসার ডাঃমার্শিয়া আহমেদ ও ডাঃ শুভাশিসসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ নিয়োগ কার্যক্রমকে বেগবান করেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT