• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

      প্রতিনিধি ১০ নভেম্বর ২০২২ , ১০:৫৭:১৩ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    গতকাল বুধবার মতিহার থানার এসআই / হেদায়েত উল্লাহ এর মাধ্যমে উদ্ধার কৃত । ০৩-০৮-২০২২ তারিখ দুপুরবেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এন্থ্রোপোলজি ডিপার্টমেন্ট এর প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান এর একটি মোবাইল ফোন বিনোদপুর বাজারে বাজার করার সময় হারিয়ে যায় । ঘটনার বিষয়ে অফিসার ইনচার্জ মতিহার থানা রাজশাহী কে উক্ত শিক্ষার্থী জানান এবং তিনি তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করার জন্য অনুরোধ করেন। অফিসার ইনচার্জ মতিহার থানা শিক্ষার্থী কে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিবেন মর্মে আস্বস্ত করেন।

    শুরু হলো টিম মতিহার এর উদ্ধার অভিযান । আর এম পি সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় টিম মতিহার থানার প্রচেস্টায় মোবাইল ফোন উদ্ধার করে শিক্ষার্থীর কাছে হস্তান্তর করা হয়। উক্ত শিক্ষার্থী জানান তিনি টাকা জমিয়ে শখের মোবাইল ফোনটি ক্রয় করেছিলেন। মোবাইল ফোন পেয়ে পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। শিক্ষার্থীদের হাসিমাখা মুখ দেখে আমরা আনন্দিত । ধন্যবাদ টিম মতিহার। । কৃতজ্ঞতায় ও সি মতিহার থানা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT