• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    পটুয়াখালীর গলাচিয়া র‍্যাব-৮,এর অভিযানে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২০ , ৩:২৫:৩৬ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)

    পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ 

    র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃতে ১৭ সেপ্টেম্বর  ২০ইং তারিখ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন লাবনা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী অপূর্ব চন্দ্র বৈদ্য (২৮), পিতা-রত্নেশ্বর বৈদ্য, সাং-লাবনা, ৫নং ওয়ার্ড, বকুলবাড়ীয়া ইউনিয়ন, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে আটক করে। উক্ত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত গাজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। ধৃত আসামীর নিকট হতে ৯০ গ্রাম গাজা পাওয়া যায়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।

    এবিষয় পটুয়াখালী জেলার র‍্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান। .

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT